
টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বন্ধ ট্রেন পরিষেবা
ব্যুরো নিউজ, ৮ জুলাই : টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। ২৪ ঘন্টা টানা বৃষ্টির জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে মুম্বইয়ের জনজীবন। রেললাইনে জল জমে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন পরিষেবা। টানা বৃষ্টিতে এতটাই জল জমে গিয়েছে যে রাস্তার গাড়িও জলে ভেসে যাচ্ছে। এমন ছবিও দেখা গিয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রাত একটা থেকে সকাল সাতটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৩০০ মিলিমিটার।





























