ব্যুরো নিউজ, ১২ই মে ২০২৬ঃ বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়কে মঙ্গলবার সকালে দেশপ্রিয় পার্ক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা উত্তরের ডিইও স্মিতা পান্ডের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর গর্গ চট্টোপাধ্যায় ইভিএম হাতবদল সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়িয়েছিলেন। গ্রেফতারের সময় তাঁর পার্সোনাল সিকিউরিটি অফিসারের কাছ থেকে ২৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

বাঙালির অধিকার, ভাষা ও সংস্কৃতির সুরক্ষার জন্য লড়াইয়ের কথা বলে বাংলা পক্ষ। ২০১৮ সালের ৭ই জানুয়ারি গর্গ চট্টোপাধ্যায় এই সংগঠন প্রতিষ্ঠা করেন। বাংলায় সরকারি চাকরিতে ১০০ শতাংশ এবং অন্যান্য ক্ষেত্রে ৯০ শতাংশ সংরক্ষণের দাবি জানায় বাংলা পক্ষ। গর্গ চট্টোপাধ্যায় পেশায় একজন চিকিৎসক, তিনি মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। এর আগেও গর্গ চট্টোপাধ্যায় বিতর্কে জড়িয়েছেন।

প্রসঙ্গত, ২০২২ সালে তাঁকে গ্রেফতার করা হয়েছিল ২০২০ সালের জুনে অহোম সম্প্রদায়ের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করার অভিযোগে। সেই সময় অসমের একাধিক জেলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল এবং আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তৃণমূল সরকারের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা প্রায়ই শোনা যায়। এই গ্রেফতারি রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

নবান্নে নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল IAS অফিসারদের ‘শিরদাঁড়া শক্ত করে কাজ করার’ বার্তা দিলেন। পেশাদারিত্ব ও দুর্নীতিমুক্ত প্রশাসনের উপর জোর।
টানা বৃষ্টির পর এবার বাড়ছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। কলকাতা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, পশ্চিমাঞ্চলে ৩৮ ডিগ্রি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর বিরুদ্ধে ইডির চাঞ্চল্যকর দাবি। লকডাউনে ধাবা বন্ধ থাকলেও ১.১১ কোটি টাকার বিক্রি, কালো টাকা সাদা করার অভিযোগ।
আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্য সরকার বিচারবিভাগীয় কমিশন গঠনের ইঙ্গিত দেওয়ায় ফাইল প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠানো হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর