ব্যুরো নিউজ, ১১ই মে ২০২৬ঃ এবার বাংলার মুখ্যমন্ত্রী হয়ে পাল্টাতে চলছে ঠিকানাও । বর্তমানে কলকাতার একটি ফ্ল্যাটে তিনি ছিলেন । তবে সময় এসেছে সেই ঠিকানা বদলাবার । শুভেন্দু অধিকারী এতদিন ছিলেন বিরোধী দলনেতা তবে ২০২৬ এর বিধানসভা ভোটের পরে তার পরিচয়ে আমূল পরিবর্তণ এসেছে তিনি এখন পশ্চিমবাংলার নবম মুখ্যমন্ত্রী । তাহলে এখন তার ঠিকানা কোথায় হবে? সেই নিয়ে উঠেছে নানান প্রশ্ন ।

সূত্রের খবর, এবার থেকে কলকাতার কোনো ফ্লাটে নয়। তিনি থাকবেন আলিপুরের ‘সৌজন্য’-এ । মূলত, ভিভিআইপিদের থাকার জন্য এই ভবনটি নির্মাণ করেছিল তৃণমূল সরকার । ২০১৮ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সৌজন্য’ উদ্বোধন করেছিলেন। সূত্রের খবর, এবার এই সৌজন্য-ই স্থায়ী ঠিকানা হতে চলেছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। গতকালই দেখা যায় সৌজন্য-এর নিরাপত্তা আঁটসাটো করা হয়েছে।

শুভেন্দুর পৈতৃক বাড়ি পূর্ব মেদিনীপুরর কাঁথিতে। তার বাড়ির নাম ‘শান্তিকুঞ্জ’। শনিবার শপথগ্রহণের পর প্রয়োজনীয় কর্মসূচি শেষ করে সবার প্রথম দেখা করতে গিয়েছিলেন বাড়ির সবার সাথে । নতুন মুখ্যমন্ত্রী বাড়িতে এসেছে শুনেই রবিবার সকাল থেকেই তাকে দেখার জন্য ভিড় করেছিলেন বহু মানুষ। সেদিন দিনভর বাড়িতেই ছিলেন।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর