ঝাড়খণ্ডের

ব্যুরো নিউজ, ২৭ জানুয়ারি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফের ইডির তলব | হাজিরা না দিলে বাসভবনে হানার ইঙ্গিত

আর্থিক তছরুপের মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফের তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।তাকে জিজ্ঞাসাবাদের জন্য জানুয়ারির ২৯ অথবা ৩১ এই দুটি তারিখ ধার্য করেছে ইডি। জানা গিয়েছে, এবারও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যদি হাজিরা না দেন, তাহলে আবার তার বাসভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা।

শীর্ষ আদালতের হাইকোর্টের বিষয়ে স্থগিতাদেশ

এর আগে গত সপ্তাহে শনিবার প্রায় সাত ঘণ্টা ধরে সোরেনকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তার আগে ৭ বার ইডির তলব এড়িয়ে গিয়েছেন সোরেন। এখন ইডির বক্তব্য, রাঁচীতে ৭.১৬ একর একটি জমির মালিকানার বিষয়ে সোরেনকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা।

অভিযোগ উঠেছে, ওই জমি আদতে সেনার জমি, যা, বেআইনি ভাবে দখল করা হয়েছে। ইডি সূত্রে দাবি, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কোন স্পষ্ট বক্তব্য প্রকাশ করেননি। সংশ্লিষ্ট জমি ‘দুর্নীতি’ কাণ্ডে ইতিমধ্যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন, অমিত আগরওয়াল ও বিষ্ণু আগরওয়াল নামে দুই ব্যবসায়ী ও ছবি রঞ্জন নামে এক আমলা। ওই দুই ব্যবসায়ী বিতর্কিত জমির উপর শপিং মল তৈরি করেছেন বলে অভিযোগ।

এই মর্মে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতাকে একটি চিঠি পাঠানো হচ্ছে ইডির তরফে। এ নিয়ে প্রকাশ্যে সোরেনের বিবৃতি পাওয়া যায়নি। তবে ঝাড়খণ্ড সরকার সূত্রে খবর, আগামী মার্চ মাস পর্যন্ত তার সময় নেই। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছেন বলে আগেই ইডিকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সোরেন। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

কেন্দ্রের পর অরুণাচল প্রদেশেও সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি। ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। বকেয়া ডিএ নিয়ে সরব পশ্চিমবঙ্গের কর্মীরা।
আজ রায়পুরে আইপিএলের মেগা লড়াই, মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে-অফের দৌড়ে কে এগিয়ে?
পশ্চিম এশিয়ার যুদ্ধ সত্ত্বেও ভারতে জ্বালানি রেশনিং হবে না। পেট্রোল-ডিজেলের ৬০ দিনের মজুত রয়েছে। পেট্রোলিয়াম সচিব নীরজ মিত্তাল এই আশ্বাস দিয়েছেন।
তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী বিজয়ের নির্দেশে ৭১৭টি মদের দোকান বন্ধ। একই দিনে ২৫ কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার শাসক দলের নেতা সরভানান। জনস্বার্থে বড় পদক্ষেপ, অন্যদিকে দলের অস্বস্তি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর