
শ্যামবাজার থেকে মূর্তি নিখোঁজ হবার পর এবার মেডিক্যাল কলেজে ভাঙচুর, অভয়ার মূর্তিকে ঘিরে রহস্যে সরব কলকাতা
ব্যুরো নিউজ ১১ নভেম্বর : কলকাতার শ্যামবাজার থেকে অদৃশ্য হওয়া অভয়ার মূর্তি এবার কলকাতা মেডিক্যাল কলেজে ভাঙচুরের শিকার হলো। শনিবার রাতে কলেজের দ্রোহের গ্যালারিতে থাকা মূর্তিতে দুষ্কৃতীরা হামলা চালায়, মূর্তিটি ভেঙে দেওয়া হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং শ্যামবাজার ও মেডিক্যাল কলেজের ঘটনার যোগসূত্র খুঁজছে। শীতকালের ছুটিতে ঘুরে আসতে পারেন পাহাড় জঙ্গলে ঘেরা ওড়িশার সিমলিপাল






























