
নবান্ন যেন দুর্গ!২৭ আগস্ট কঠোর পুলিশি ব্যবস্থা, রাস্তায় নামছে প্রচুর ফোর্স
ব্যুরো নিউজ,২৪ আগস্ট:সমাজ মাধ্যমে অরাজনৈতিকভাবে ২৭শে আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ছাত্রসমাজের ব্যানারে এই নবান্ন চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। শুক্রবার প্রথমবার কলকাতা প্রেস ক্লাবে জানা যায় নবান্ন অভিযানের আহ্বায়কের পরিচয়। তারা হলেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এমএ পাঠরত প্রবীর দাস,ম্যাকাউটের এমবিএ পড়ুয়া সায়ন লাহিড়ী এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বি.এড পড়ুয়া শুভঙ্কর হালদার। RG Kar case:’গলার টোন’ বুঝিয়ে দিয়েছিল




























