Govornor Banwarilal Purohit resing from his post

ব্যুরো নিউজ, ৩ ফেব্রুয়ারি: রাজ্যপাল পদ থেকে আচমকাই পদত্যাগ করলেন পাঞ্জাবের রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত।

শনিবার তিনি টুইট করে জানিয়েছেন, ‘তিনি পাঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের পদ থেকে ইস্তফা কিছু ব্যাক্তিগত কারণ ও অন্যান্য কিছু দায়বদ্ধতার জন্য দিয়েছেন।

govornor Banwarilal Purohit

পাশাপাশি তিনি দেশের রাষ্ট্রপতিকে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করার আবেদন জানান। উল্লেখ্য, রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়ার একদিন আগে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত করেছিলেন।

পাঞ্জাবের রাজ্যপালের পদত্যাগের কারণ ব্যাক্তিগত 

বানওয়ারিলাল পুরোহিত ছিলেন নাগপুরের ৩ বারের সাংসদ। তিনি ২০১৬ সালে তামিলনাড়ুর রাজ্যপাল ও ২০১৭ সালে আসামের রাজ্যপাল হিসেবে নির্বাচিত হন। সুত্রের খবর, দীর্ঘদিন ধরে বানওয়ারিলাল পুরোহিত পাঞ্জাবের ক্ষমতাসীন আম আদমি পার্টির সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে ছিলেন।

জানা গিয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে বেশ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা প্রসঙ্গে তিনি চিঠি পাঠিয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রী সেই সমস্ত চিঠির কোন জবাব দেননি। আর তাতেই কিছুটা ক্ষুব্ধ রাজ্যপাল। আর এবার এ হেন পরিস্থিতির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে পাঞ্জাবের রাজ্যপালের পদ ছাড়লেন বানওয়ারিলাল পুরোহিত। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

কেন্দ্রের পর অরুণাচল প্রদেশেও সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি। ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। বকেয়া ডিএ নিয়ে সরব পশ্চিমবঙ্গের কর্মীরা।
আজ রায়পুরে আইপিএলের মেগা লড়াই, মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে-অফের দৌড়ে কে এগিয়ে?
পশ্চিম এশিয়ার যুদ্ধ সত্ত্বেও ভারতে জ্বালানি রেশনিং হবে না। পেট্রোল-ডিজেলের ৬০ দিনের মজুত রয়েছে। পেট্রোলিয়াম সচিব নীরজ মিত্তাল এই আশ্বাস দিয়েছেন।
তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী বিজয়ের নির্দেশে ৭১৭টি মদের দোকান বন্ধ। একই দিনে ২৫ কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার শাসক দলের নেতা সরভানান। জনস্বার্থে বড় পদক্ষেপ, অন্যদিকে দলের অস্বস্তি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর