
আদৃতের কেরিয়ারে ধোঁয়াশা: ফিরে আসছেন ছোটপর্দায়?
ব্যুরো নিউজ,১৮ সেপ্টেম্বর:আদৃত রায়ের কেরিয়ারে একটি অদ্ভুত থমকে যাওয়া দেখা যাচ্ছে। জনপ্রিয় ধারাবাহিক “মিঠাই” শেষ হওয়ার এক বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও, অভিনেতাকে নতুন কোনও প্রোজেক্টে দেখা যায়নি। “মিঠাই” শেষ করার পর তিনি বড় পর্দায় কামব্যাকের প্রস্তুতি নিচ্ছিলেন। এসভিএফের ব্যানারে “পাগল প্রেমী” ছবির কাজও প্রায় শেষ করেছিলেন। কিন্তু নায়কের অপেশাদারিত্বের কারণে প্রযোজক চরম হতাশ হয়েছেন, ফলে ছবির মুক্তি নিয়ে





























