
প্রধানমন্ত্রী মোদীর উদ্বেগঃযুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে প্যালেস্টাইন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক
ব্যুরো নিউজ,২৪ সেপ্টেম্বর:রবিবার, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে গাজা অঞ্চলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদী জানান, ভারত সবসময় গাজায় শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে প্যালেস্টাইনের পাশে থাকবে। সামাজিক মাধ্যমে আব্বাসের সঙ্গে এই বৈঠক সম্পর্কে তথ্য শেয়ার করে মোদী লেখেন, ‘প্যালেস্টাইনের জনগণের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও দৃঢ় করার বিষয়ে




























