
চোট সারিয়ে এবার প্রচারে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়
শর্মিলা চন্দ্র, ২৭ মার্চ: লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে কবে প্রচারে নামবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে একটা জল্পনা চলছিল। কারণ বাড়িতে পড়ে আহত হওয়ার পরে কোনও সমাবেশে দেখা যায়নি তাঁকে। শুধুমাত্র গার্ডেনরিচে ভয়াবহ দুর্ঘটনা ঘটার পর মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নির্বাচনের দিনক্ষণ প্রকাশ্যে আসার পর তৃণমূল সুপ্রিমো কবে থেকে মাঠে নামবেন তা জানার

























