
মিথ্যাচারে ওস্তাদ মুখ্যমন্ত্রী, নীতি আয়োগ থেকে ফিরেই বিধানসভায় নাটক শুরু, আক্রমণ বিজেপির
ব্যুরো নিউজ,৩০ জুলাই: রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, মুসলিম হয়ে যারা জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা। তাদের ইসলামে নিয়ে আসতে হবে। তার এই বক্তব্য নিয়ে বিধানসভায় আলোচনা করার জন্য অনুমতি পাওয়া গেল না। কিন্তু মুখ্যমন্ত্রীর দিল্লিতে নাটক নিয়ে আলোচনা করতে হবে। এইভাবেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ করলেন বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ। নীতি আয়োগ এর বৈঠকে মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়ার দাবি






























