ব্যুরো নিউজ, ১২ই মে ২০২৬ঃ রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই প্রশাসনিক কাজে গতি আনার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পাশাপাশি শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। এই বৈঠক থেকে আমলাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “সরকারের কাজ সরকারের মতো করুন। সকলে যেভাবে সরকারি কাজ করে, সেই ভাবেই সরকারি কাজকে মান্যতা দিতে হবে। মাথা উঁচু করে কাজ করুন। কোনো সমস্যা হলে সরাসরি বলবেন। ভয় পাবেন না।” প্রশাসনিক আধিকারিকদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী সরকারি অর্থ অপচয় বন্ধ করা এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি আরও জানান, “অর্থের অপচয় বন্ধ করুন। কাজের প্রয়োজনে খরচ করুন। অকারণে খরচ নয়।”

এদিন রাজ্যের মুখ্যসচিব হিসেবে দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে সঙ্ঘমিত্রা ঘোষ, অর্থসচিব পদে প্রভাত মিশ্র সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন সচিবদের নাম ঘোষণা করা হয়। শুভেন্দু অধিকারী পূর্ববর্তী প্রশাসনের ভূমিকা নিয়ে মন্তব্য করে বলেন, “গত ১৫ বছর আপনাদের কেউ কেউ ভুল করেছেন। অনেক ক্ষেত্রে করানো হয়েছে। তবে অন্যায় হলে বলা উচিত ছিল।” তিনি আরও বলেন, “সরকারি মঞ্চে বা মিডিয়ার সামনে কোনও আধিকারিককে অপমান করা কিংবা নাম ধরে তুই-তুমি করে সম্বোধন করার রীতিকে আমি সমর্থন করি না। প্রশাসনের প্রতিটি আধিকারিককে যথাযথ সম্মান ও মর্যাদা দিয়েই সরকার পরিচালিত হবে।” এই বৈঠক থেকে স্পষ্ট, নতুন সরকার স্বচ্ছতা, গতি এবং আধিকারিকদের মর্যাদা বজায় রেখে প্রশাসন পরিচালনা করতে চায়।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

কেন্দ্রের পর অরুণাচল প্রদেশেও সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি। ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। বকেয়া ডিএ নিয়ে সরব পশ্চিমবঙ্গের কর্মীরা।
আজ রায়পুরে আইপিএলের মেগা লড়াই, মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে-অফের দৌড়ে কে এগিয়ে?
পশ্চিম এশিয়ার যুদ্ধ সত্ত্বেও ভারতে জ্বালানি রেশনিং হবে না। পেট্রোল-ডিজেলের ৬০ দিনের মজুত রয়েছে। পেট্রোলিয়াম সচিব নীরজ মিত্তাল এই আশ্বাস দিয়েছেন।
তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী বিজয়ের নির্দেশে ৭১৭টি মদের দোকান বন্ধ। একই দিনে ২৫ কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার শাসক দলের নেতা সরভানান। জনস্বার্থে বড় পদক্ষেপ, অন্যদিকে দলের অস্বস্তি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর