ব্যুরো নিউজ, ১০ই মে ২০২৬ঃ নতুন সরকারের শপথের দিনই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস নিয়ে বিতর্ক আরও জোরালো হলো । পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বড় ‘ঘোষণা’ করলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু। শনিবার ব্রিগেড ময়দানে শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান তিনি। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপনের পরই জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস যাতে ২০ জুন হয়, তার জন্য পদক্ষেপ করবেন তিনি।

প্রসঙ্গত, ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় আইন পরিষদে (অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভা) অখণ্ড বাংলা ভাগের বিষয়টি উত্থাপিত হয়। বাংলাভাগের পক্ষে বড় অংশের ভোট পড়ে। ফলে বিভক্ত হয় বাংলা। এই ভোটাভুটির ফলেই পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়, আর পূর্ববঙ্গ তৎকালীন পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। এই বাংলা ভাগের দু’মাসের মাথায় ইংরেজদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয় ভারত।

একটা সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কংগ্রেস নেতাদের বলেছিলেন, ‘তোমরা দেশ ভাগ করলে। আর আমি পাকিস্তানকে ভাগ করলাম।’ অর্থাৎ পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল। আমি নিশ্চিতভাবে মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভায় পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসের বিষয়টি রাখব। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস ১৯৪৭ সালের ২০ জুনই হওয়া উচিত। আমার ভাবনার মধ্যে এটা রয়েছে। ইতিহাসকে বদলে দেওয়া যায় না।”

তাই ২০ জুনের সেই সিদ্ধান্তকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ দিবসের দাবি তোলে বিজেপি। যেহেতু ১৯৪৭ সালের এই দিনটায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে বাংলার আইনসভা এই রাজ্যকে ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে নির্ধারিত করার সপক্ষে রায় দিয়েছিল, তাই এটাকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ বলে চিহ্নিত করে বিজেপি।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর