
দুপুরে খাবারের পাতে রাখুন জিভে জল আনা ‘কাতলা মাছের মুইঠ্যা’, আঙুল চেটে খাবে আট থেকে আশি
ব্যুরো নিউজ, ২৯ এপ্রিল: বাড়িতে আসা অতিথিদের ক্ষেত্রে আজকাল অনেকেই কাতলা কালিয়া বা দই কাতলা পরিবেশন করে থাকেন। কিন্তু সবসময় একঘেয়ে জিনিস কি আর ভালো লাগে? মাঝে মাঝে স্বাদ বদলেরও প্রয়োজন আছে। এক্ষেত্রে এই দুর্দান্ত স্বাদের কাতলা মাছের মুইঠ্যা আপনাকে এনে দেবে বাহবা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আর লাগবে না মাংস কিংবা পনির। এই একটি রান্নাই আপনার অতিথির মুখে



























