
হান্টাভাইরাসের আতঙ্ক, অকালে ঝরছে অসংখ্য প্রান
ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ করোনার মত উদ্বেগ বাড়াচ্ছে হান্টা ভাইরাস। আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা প্রমোদতরী MV Hondius-এ একাধিক যাত্রীর শরীরে হান্টাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ইতিমধ্যেই এই সংক্রমণে একাধাক জনের মৃত্যুর খবর সামনে এসেছে। বিশেষজ্ঞদের কারও কারও মতে, হান্টাভাইরাসের সংক্রমণকে এখনই হালকাভাবে নেওয়া উচিত নয়। আটলান্টিক মহাসাগরের বুকে থাকা এই প্রমোদতরীতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।




















