
ঘোষিত হলো বিধানসভার বিরোধী দলনেতাদের নাম
ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ ১৫ বছর পর রাজ্যে ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। হেরে গিয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এখন বিরোধী আসনে বসতে হবে ঘাসফুল শিবিরকে। মমতা নির্বাচনে হেরে যাওয়ায় কে বিধানসভার বিরোধী দলনেতা হবেন, তা নিয়ে ফল বেরনোর পর থেকে জল্পনা চলছিল। কিন্তু সেই জল্পনাকে দূরে সরিয়ে রেখে প্রকাশ্যে এলো বিধানসভার বিরোধী দল হিসেবে তৃণমূলের আরও তিন বিধায়কের




















