
‘এত দামি অস্ত্র কেনার টাকা আসত কোথা থেকে?’ বড়সড় রহস্য ভেদের ভয়েই কি নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল?
ব্যুরো নিউজ, ২৭ এপ্রিল: শাহজাহানের গড় থেকে আগ্নেয়াস্ত্র, বোমা, বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে শুক্রবার দিনভর উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। সিবিআই-এর পাশাপাশি মাঠে নামতে হয়েছে NSG-কমান্ড, রোবটকেও। অন্যদিকে, শনিবার সিবিআই-এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল। তৃণমূলের অভিযোগ, সন্দেশখালির ফাঁকা জায়গায় অনৈতিকভাবে চালিয়েছে সিবিআই। ভোটের সময় সিবিআই তল্লাশি তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই করা হচ্ছে বলে দাবি তৃণমূলের। সামনের ও পিছনে রয়েছে



























