Shahrukh khan Health Update

লাবনী চৌধুরী, ২৪ মে :  গত ২২ তারিখই খবর মেলে অসুস্থ হয়ে পড়েছেন কিং খান। জানা যায়, হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি  করা হয়েছে তাকে।

জ্বলছে বারমের! ৪৯ ডিগ্রীতে হিটস্ট্রোকে মৃত ৬, জারি তাপপ্রবাহের সতর্কতা

এদিকে চলছে আইপিএল ম্যাচ। দুর্দান্ত ফর্মে শাহরুখের টিম কেকেআর। গত মঙ্গলবার কেকেআর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ দেখতে গিয়েছিলেন আহমেদাবাদে। ম্যাচ শেষে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শকের সঙ্গে দেখাও করেন তিনি। এদিকে আহমেদাবাদের তামমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম সহ্য করতে না পেড়ে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। তাঁকে দ্রুত ভর্তি করা হয় আহমেদাবাদের কেডি হাসপাতালে।

অবশেষে স্বস্তিতে শাহরখ ভক্তরা

তবে বুধবার রাত থেকে কিং খানের শারীরিক অবস্থা ভাল ছিল না। তবে গতকাল তিনি অনেকটাই সুস্থ ছিলেন হাসপাতালে শাহরুকের সঙ্গে দেখা করে এমনটাই জানান  শাহরুকের দীর্ঘদিনের সহকর্মী তথা বন্ধু জুহি চাওলা।  এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, সব ঠিকঠাক থাকলে শাহরুককে বৃহস্পতিবার রাতে  অথবা শুক্রবার সকালেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আর সেই মত তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। শাহরুক খানের ম্যানেজার পুজা দাদলানি, স্ত্রী গৌরী খান, আব্রাম, আরিয়ান খান ও সুহানা খান শাহরুখকে নিয়ে বিমান বন্দরে হাজির হন। প্রাইভেট জেটে করেই তাঁকে মুম্বইতে নিয়ে আসা হয়। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

গত দু’দিন ধরেই বেশ চিন্তায় শারুক ভক্তরা। সব অস্বস্তি কাটিয়ে স্বস্তির খবর দিলেন তাঁর ম্যানেজার পূজা দাদলানি। বহস্পতিবার দুপুরে এক্স হ্যান্ডেল পূজা জানান, মিস্টার খান এখন ভাল আছেন। একইসঙ্গে তিনি সবার এত প্রার্থনা, দুয়া ও আশীর্বাদের জন্য ধন্যবাদও জানিয়েছেন।

BJP Helpline

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর