[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে দালালরাজ রুখতে কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অ্যাম্বুলেন্স পরিষেবাতেও দীর্ঘদিন ধরে চলা দালালচক্র ভাঙতে তিনি একগুচ্ছ নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। এর ফলে একদিকে যেমন রোগীদের হয়রানি কমবে, তেমনই কমবে অ্যাম্বুলেন্সের ভাড়া। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি অ্যাম্বুলেন্স চালক থেকে শুরু করে সাধারণ মানুষও।

জানা গেছে, এখন থেকে অ্যাম্বুলেন্স বুকিংয়ের জন্য নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করা হবে। প্রতিটি অ্যাম্বুলেন্সে জিপিএস ট্র্যাকার লাগানো থাকবে, যা পরিষেবায় স্বচ্ছতা আনবে। অ্যাম্বুলেন্স চালক দিলীপ কুমার দে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “আগে যেখানে ৫০০ টাকায় যেতাম, এখন অ্যাপের মাধ্যমে বুকিং এলে ৪০০ টাকায় যেতে পারব। দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় রোগীর পরিবারের সঙ্গে আমাদের আর কোনও সমস্যা থাকবে না।” তাঁর কথায়, জরুরি পরিষেবা আরও দ্রুত ও সহজে পাওয়া যাবে। শুধু অ্যাম্বুলেন্স পরিষেবা নয়, সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালগুলিতে বেড সংক্রান্ত রিয়েল টাইম তথ্য প্রদর্শনের জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হবে। খালি বেড সংক্রান্ত তথ্যের জন্য একটি সেন্ট্রালি মনিটরিং সিস্টেমও চালু করা হচ্ছে।

এছাড়াও, বেডের সংখ্যা বাড়ানো হবে এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা রোগীরা পাবেন। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্দিষ্ট কিয়স্ক বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সরকারের এই জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও। এক রোগীর আত্মীয় বলেন, “এই উদ্যোগ সফল হলে খুবই ভালো হবে। সাধারণ মানুষ জানতে পারবে কত বেড খালি আছে, যা আগে সম্ভব ছিল না।” সামগ্রিকভাবে, এই পদক্ষেপগুলি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর