[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ  লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলার জেরে এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করতে চলেছেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। আগামী বুধবার এই মামলা দায়ের করার কথা রয়েছে বলে জানা গেছে। গত ডিসেম্বরে মেসির আগমন ঘিরে যুবভারতীতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার জন্য শতদ্রু দত্ত অরূপ বিশ্বাসকেই দায়ী করেছেন।

শতদ্রু দত্তের অভিযোগ, মেসির ভারত সফরের মূল কারিগর হিসেবে তিনি দীর্ঘদিনের পরিশ্রম ও পরিকল্পনার মাধ্যমে এই আয়োজন করেছিলেন। কিন্তু অরূপ বিশ্বাসের ‘অমার্জিত আচরণ’ এবং পুলিশের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কারণেই সমস্ত আয়োজন ভেস্তে যায়। এই ঘটনায় শতদ্রু দত্তকে জেলও খাটতে হয়েছিল। এতদিন তিনি পরিবার ও নিজের সুরক্ষার কথা ভেবে চুপ ছিলেন বলে জানিয়েছেন। কিন্তু রাজ্যে সরকার পরিবর্তনের পর তিনি এখন পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন।

শতদ্রু দত্ত আরও জানিয়েছেন, যদি তিনি এই মামলায় জয়ী হন, তাহলে প্রাপ্ত ১০০ কোটি টাকা মেসিকে এক ঝলক দেখার জন্য টিকিট কেটেছিলেন এমন সমস্ত ফুটবলপ্রেমীর মধ্যে বিলিয়ে দেবেন। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, “দোষীদের আদালতে কাঠগড়ায় দাঁড় করাবো। বিচারব্যবস্থা এবং বর্তমান প্রশাসনের উপর পূর্ণ আস্থা রেখে ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাব।” এই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর