
dমোদির লাওস সফর, আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ
ব্যুরো নিউজ ১০ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দুদিনের সফরে লাওস যাচ্ছেন। সেখানে তিনি ২১তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং ১৯তম পূর্ব এশিয়া সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে উপস্থিত থাকবেন। লাওসের রাষ্ট্রপ্রধান সোনেক্সে সিফানডোন মোদিকে এই সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্রা মোদী? মোদি লাওসে পৌঁছানোর পর সিফানডোনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে।






























