
৬৬ কেজি গাঁজার হদিস মিললো আলুর বস্তায়! অভিযুক্ত ২
পুস্পিতা বড়াল, ২৪ মার্চ: এলাকায় ঢুকেছে আলু ভর্তি গাড়ি। কিন্তু সন্দেহ বাড়ে গাড়িতে আসা কয়েক জন ব্যক্তির গতিবিধি এবং আচরনে। এরপর কর্তব্যরত পুলিশকর্মীরা দেখতে যান, কী আছে গাড়িতে। তার পরে তল্লাশি চালাতেই লুকোনো প্যাকেট বেরোয় আলুর বস্তা থেকে। আর সেই প্যাকেট খোলার পর বেরিয়ে আসে গাঁজা! নিউ ব্যারাকপুরের বোদাই তালবান্দা এলাকার এই ঘটনায় গাড়িটি থেকে প্রায় ৬৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত

























