[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ নেদারল্যান্ডস সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক সাফল্য ভারতের আন্তর্জাতিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিল। বিশ্বজুড়ে যখন পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধের জেরে তীব্র জ্বালানি সংকট, ঠিক তখনই ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মোদী। এই বৈঠকের পর ভারত ও নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার ঘোষণা করা হয়। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, সবুজ শক্তি এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে দুই রাষ্ট্রপ্রধান একমত হয়েছেন।

এই সফরের অন্যতম বড় সাফল্য হল সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে একটি মেগা চুক্তি। নেদারল্যান্ডসের বিখ্যাত সংস্থা অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর মেটেরিয়ালস লিথোগ্রাফি (ASML) এবং টাটা ইলেকট্রনিক্সের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে গুজরাটের ঢোলেরায় ভারতের প্রথম ৩০০ মিমি ফ্রন্ট-এন্ড সেমিকন্ডাক্টর ফ্যাব গড়ে তুলতে প্রযুক্তিগত সহায়তা দেবে ASML। তারা লিথোগ্রাফি প্রযুক্তি ও যন্ত্রপাতির পাশাপাশি দক্ষ কর্মী তৈরিতে প্রশিক্ষণ ও গবেষণাতেও ভারতকে সাহায্য করবে। প্রধানমন্ত্রী মোদী ডাচ শিল্পসংস্থাগুলিকে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে ভারতে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, ভারতের গতি ও দক্ষতা এবং নেদারল্যান্ডসের নৈপুণ্যকে এক জায়গায় এনে নতুন উচ্চতায় পৌঁছতে হবে। ডাচ প্রধানমন্ত্রীও ভারতের সঙ্গে এই কৌশলগত সম্পর্কের গুরুত্ব স্বীকার করেছেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) দ্রুত কার্যকর করার বিষয়েও বৈঠকে জোর দেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলি বিশ্ব মঞ্চে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর