ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তিন দিনের সংঘর্ষবিরতি । শুক্রবার রাতে এই যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত কয়েকদিনে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। পাল্টা আঘাত হানে কিইভ-ও। তাতে মৃত্যু হয়েছে দু’দেশের নাগরিকদের। এরই মধ্যে পালিত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস। বিশেষ প্যারেড করা হবে রাশিয়ায়। এই দিনটি পালিত হয় ইউক্রেনেও। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইউক্রেনও। এই কারণেই আপতত সংঘর্ষবিরতি চলছে সেখানে । প্রায় চার বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত চলছে। তবে দুই পক্ষই এই সংঘাত থামাতে আগ্রহী। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এখন এই লড়াই থামাতে চাইছে দুই দেশই।

দু’দেশের সিদ্ধান্ত মেনে, শনিবার থেকে, তিন দিনের যুদ্ধবিরতি থাকবে বলেও জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। তাঁর দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় এই ভয়াবহ সংঘাতের অবসানের জন্য আলোচনা চলছে। প্রতিদিন লক্ষ্যের আরও কাছাকাছি এগিয়ে যাচ্ছেন তাঁরা। শীঘ্রই দুই দেশের মধ্যে লড়াই পুরোপুরি থেমে যাবে বলেও আশা ট্রাম্পের।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর