aishwarya and abhishek marriage life

ব্যুরো নিউজ,৩০ জুলাই: অনেকদিন ধরেই ঐশ্বর্য-অভিষেককে একসাথে দেখা যায় না, কোন পার্টিতে গেলেও তারা আলাদা আলাদা যান। কখনো জানা যায় তারা নাকি একসাথে থাকেন না। আবার কখনো শোনা যায় তারা নাকি বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। কবে শেষ দুজনকে একসাথে পাশাপাশি দেখা গেছে সেটা ভক্তেরা প্রায় ভুলেই গেছেন। তাহলে তাদের দাম্পত্য জীবনের সমীকরণ কি একেবারেই বদলে গেছে? ভক্তদের মনে প্রশ্ন এই জুটির ভবিষ্যৎ কি তাহলে ডিভোর্স?

গালাপাগোস ইয়েলো বেলী সাপ কামড়ালেই প্যারালাইসিস আতঙ্ক এবার বকখালিতেও

ঠিক কি কারণে উঠেছে বিচ্ছেদের প্রশ্ন

কথাগুলো যাদের সম্পর্কে বলা হচ্ছে তারা হলেন বলিউডের দুই হাইপ্রোফাইল সেলিব্রেটি জুটি ঐশ্বর্য এবং অভিষেক। ১৭ বছর আগে মহা ধুমধাম এর সাথে বিয়ে হয়েছিল এই দুই সেলিব্রেটি জুটির। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে বড় খবর দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবনে নাকি চির ধরেছে। এই জল্পনাই সব থেকে বেশি আলোচনার কেন্দ্রে এবং চিন্তায় তাদের ভক্তকুল। এই প্রসঙ্গে একবার অভিষেক বচ্চন কে জিজ্ঞেস করা হলে তিনি জানান যতদিন তার আঙ্গুলে আংটি আছে ততদিন এ বিষয়ে কোনো প্রশ্ন নয়। কিন্তু সম্প্রতি একটি ছবিতে অভিষেকের আঙুলে বিয়ের আংটিও দেখা যাচ্ছে না। এরকম অবস্থায় হঠাৎ করেই সকলকে চমকে দিলেন অভিষেক। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে অভিষেক একটি নতুন বিলাসবহুল গাড়ি কিনেছেন। ই-টাইমসের সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই বিলাস বহুল গাড়ি করে অভিষেক তার ভাগ্নে অগস্ত্য নন্দা এবং শাহরুখ খানের মেয়ে সুহানা কে নিয়ে ডিনারে যান।

স্বাস্থ্যের বেহাল দশা, মমতার দাবি উড়িয়ে বিরোধী সুর তৃণমূল সাংসদ রচনার গলায়

এক্ষেত্রে চমকের বিষয়টি কি? চমকের বিষয়টি হল ওই গাড়ির নম্বর প্লেট। কালো রঙের অভিষেকের বিলাসবহুল গাড়ির নম্বর প্লেটের শেষ চারটি সংখ্যা হল ৫০৫০ যেটা কিনা ঐশ্বর্যের প্রিয় নম্বর। অতীতে ঐশ্বর্যর একটি মার্সিডিস বেঞ্জ এস ক্লাস মডেলের গাড়ি ছিল। তার গাড়ির নম্বর প্লেটের শেষ চার সংখ্যাও ছিল ৫০৫০। জানা যায় ঐশ্বর্য আরাধ্যাকে জন্ম দেবার সময় ওই গাড়িতে করেই হসপিটালে যান এবং সদ্যোজাত আরাধ্যাকে নিয়ে বাড়ি ফেরেন ওই গাড়ি করেই। তারপর ঐশ্বর্যের সেই গাড়িটি বিক্রি হয়ে যায়। এখন অভিষেক যে গাড়িটি কিনেছেন সেই গাড়ির নম্বর প্লেটের শেষ চারটি সংখ্যা হলো ঐশ্বর্যের প্রিয় সংখ্যা ৫০৫০। তাহলে কি অভিষেক স্ত্রী ঐশ্বর্যকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই নম্বরটি নিয়েছেন?নাকি এটি অন্য কিছুর ইঙ্গিত?কপালে চিন্তার ভাঁজ ভক্ত কুলের।
প্রসঙ্গত অভিষেকের জন্মদিন ৫ই ফেব্রুয়ারি। অভিষেকের গাড়ির নম্বরটি তাহলে কি তার জন্ম তারিখ হিসেবে মিলিয়ে নেওয়া নাকি ঐশ্বর্যের প্রিয় নম্বর হিসেবে নেওয়া তা স্পষ্ট নয়।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর