চত্বরে

ব্যুরো নিউজ, ১২ ডিসেম্বর: বিশ্ববিদ্যালয় চত্বরে ধরনা-আন্দোলন নয় | হবে মোটা জরিমানা

বিশ্ববিদ্যালয় চত্বরে আর ধরনা নয়। কোনও পড়ুয়া বিশ্ববিদ্যালয় চত্বরে ধরনা-আন্দোলন করলে তাকে ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

UGC-র হলফনামায় চাঞ্চল্যকর তথ্য! বাম আমলে ‘বেআইনি’ নিয়োগ হয়েছিল মানিক ভট্টাচার্যের

JNU ক্যাম্পাসে ধর্না-বিক্ষোভ ব্যান করতে নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এই নির্দেশিকা না-মানলে মোটা টাকার জরিমানা। এমনকি পড়ুয়াকে বহিষ্কৃতও করা হতে পারে। ওয়েলকাম পার্টি, শেষবর্ষের পড়ুয়াদের জন্য ফেয়ারওয়েল বা ডিজে ইভেন্ট করতে হলেও আগে থেকে অনুমতি নিতে হবে। না হলে শাস্তির মুখে পড়তে হবে। সেক্ষেত্রে পড়ুয়াদের ৬ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে।

জেএনইউ-এর অ্যাকাডেমিক ভবনের ১০০ মিটারের মধ্যে কোনও পড়ুয়া ধরনা-আন্দোলন করলে তাকে ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে। অ্যাকাডেমিক বিল্ডিংয়ের আওতায় পড়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি, চেয়ারপার্সন, ডিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকদের অফিস, বাসভবনও। এমনকি  এই নির্দেশিকা না-মানলে গুরুতর অপরাধের ক্ষেত্রে পড়ুয়াকে বহিষ্কারও করা হতে পারে। এমনই নির্দেশিকা জারি করেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া কোনও পড়ুয়ার বিরুদ্ধে দেশবিরোধী স্লোগান দিলে অথবা কোনও ধর্ম, জাতি বা সম্প্রদায়কে প্ররোচিত করার অভিযোগ প্রমাণিত হলে ১০ হাজার টাকা জরিমানা করা হবে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর