স্থানীয়

ব্যুরো নিউজ, ১২ ডিসেম্বর: দীর্ঘ সময় পানীয় জল থেকে বঞ্চিত | স্থানীয়দের রাস্তা অবরোধ করে বিক্ষোভ

চট্টা মহিষগৌট লস্কর পাড়ার মোড়ে পানীয় জল না পাওয়ার অভিযোগে, রাস্তায় বাঁশ বেঁধে, হাতে ব্যানার, ও বালতি নিয়ে, রাস্তা অবরোধ করে চলে স্থানীয়দের বিক্ষোভ।

UGC-র হলফনামায় চাঞ্চল্যকর তথ্য! বাম আমলে ‘বেআইনি’ নিয়োগ হয়েছিল মানিক ভট্টাচার্যের

ঠাকুরপুকুর মহেশতলা চট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিষগৌট লস্কর পাড়ার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ ১০ বছর ধরে পানীয় জল থেকে বঞ্চিত এলাকার বাসিন্দারা। ভোটের সময় হলে নেতারা জল দেবার আশ্বাস দেন। তবে ভোট মিটে গেলে আর দেখা পাওয়া যায় না তাঁদের।

এর প্রতিবাদে তারা বাধ্য হয়ে রাস্তায় বাঁশ বেঁধে, হাতে ব্যানার ও বালতি ঝুলিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে কালীতলা আশুতি থানার পুলিশ পৌঁছলে তাদেরকে ধরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা । প্রায় তিন ঘণ্টা ধরে চলে স্থানীয়দের রাস্তা অবরোধ করে বিক্ষোভ।

খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছান চট্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌবীর সাফুই। তিনি এলাকার বাসিন্দাদের এক মাসের মধ্যে পানীয় জল পাবার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর