
ঘূর্ণিঝড়ের কারণে বাতিল একাধিক ট্রেন
ব্যুরো নিউজ, ২৫ মে : ঘূর্ণিঝড় রেমালের আতঙ্কে এখন প্রহর গুনছে রাজ্যবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার মধ্যরাতেই উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। পরিস্থিতি সামাল দিতে সরকারি দফতর থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতরের প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে রেল পরিষেবা স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিচ্ছে রেল মন্ত্রকও। ঝড়-বৃষ্টি হলেও ওভারহেড তারে ডাল ভেঙে পড়ে। ফলে ট্রেন চলাচলে সমস্যা হয়।





























