
অনুষ্কা শর্মা ও প্রযোজক আদিত্য চোপড়ার প্রথম সাক্ষাতের গল্প
ব্যুরো নিউজ,২০ সেপ্টেম্বর:২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন অনুষ্কা শর্মা। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। খুব অল্প বয়সে অভিনয় ক্যারিয়ার শুরু করার পাশাপাশি তিনি মডেলিংও করেছেন। তার ফলস্বরূপ, অনুষ্কা অন্যদের তুলনায় নিজেকে একটু বেশি সুন্দরী মনে করতে শুরু করেছিলেন। তবে, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দেখা হওয়ার পর যেন সবকিছু পালটে যায়।






























