
বাথরুমের টাকা চুরি করেছে তৃণমূল, দাবি শুভেন্দুর
ব্যুরো নিউজ, ১৮ এপ্রিল: রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে বিজয় সংকল্প সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের সভা থেকে রাজ্য সরকারকে একের পর এক দুর্নীতি ইস্যুতে নিশানা করলেন শুভেন্দু। এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, রাজ্য সরকার চুরি করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন শৌচালায় তৈরির টাকাও চুরি করছে তৃণমূল। ‘রামনবমীর মিছিলে অশান্তি পূর্ব পরিকল্পিত’,



























