[rank_math_breadcrumb]
দেব-ভক্তদের কুরুচিকর মন্তব্য

ব্যুরো নিউজ, ৯ জানুয়ারি:বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী চিত্রনাট্যকার জিনিয়া সম্প্রতি এক ভীষণ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। ‘বহুরূপী’ সিনেমার পরিচালক শিবপ্রসাদ এবং তার স্ত্রীর ওপর দেব-ভক্তদের আক্রমণ বাড়ছে, যা নিয়ে তাঁরা থানায় অভিযোগ দায়ের করেছেন। ছবি মুক্তি নিয়ে নানা ধরনের অপ্রীতিকর মন্তব্যের পাশাপাশি, শিবপ্রসাদ এবং জিনিয়ার বিরুদ্ধে কিছু লোক সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করছে।

তিরুপতিতে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যুঃ বিশৃঙ্খলার মধ্যে ভক্তদের হুড়োহুড়ি, দুঃখপ্রকাশ টিটিডি-র

কঠোর পদক্ষেপ

এই ঘটনায় সবচেয়ে চিন্তার বিষয় হল, জিনিয়ার ব্যক্তিগত ছবি এআই (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) দিয়ে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া। গত বুধবার সকালে এমন একটি বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে জিনিয়া ক্ষিপ্ত হন এবং ছবিটি মুছে ফেলার পাশাপাশি অভিযুক্তদের ব্লক করে দেন। তবে এরপরও বিষয়টি থামেনি। দেব-ভক্তদের মন্তব্য এবং কুরুচিকর আক্রমণের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।জিনিয়া এ নিয়ে বলেন, “বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন পরিস্থিতি আগে কখনো হয়নি। এই ধরনের ফ্যান ক্লাবের উৎপাতও আগে দেখা যায়নি।” তিনি আরও বলেন, “কুরুচিপূর্ণ মন্তব্য এবং হুমকি দেওয়ার জন্য খুবই কঠোর শাস্তি হওয়া উচিত। আমরা পুলিশকে পুরোপুরি বিশ্বাস করি এবং আশাবাদী যে যারা এসব করছে, পুলিশ তাদের খুঁজে বের করে কঠোর পদক্ষেপ নিবে।”

২০২৫ সালে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধিঃ ২০২৫ সালে কত শতাংশ ডিএ বাড়বে?

এদিকে, এই ঘটনায় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, “নোংরামির একটা সীমা থাকে। এ ধরনের মানসিকতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।” তিনি আরও বলেন, “সেলিব্রিটিরা ট্রোলিং সহ্য করলেও, একটা লেখিকা বা ঘরের বউকেও যদি এই ধরনের আক্রমণ করা হয়, সেটা মোটেও গ্রহণযোগ্য নয়।”এদিকে, শিবপ্রসাদ এবং জিনিয়ার এই ঘটনা নিয়ে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরের সঙ্গে তারা মঙ্গলবার সাক্ষাৎ করেন এবং বৃহস্পতিবার থানায় আবারও অভিযোগ দায়ের করেন। তাদের আশা, পুলিশ কঠোর পদক্ষেপ নেবে এবং দায়ীদের শাস্তি প্রদান করবে।

https://youtu.be/Yer59S4Xduk?si=yl0sQn4OIhTXI7SU

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর