[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ জ্বালানি সাশ্রয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তার পর এবার বড় বার্তা দিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। গণ পরিবহণ ব্যবহারের উপর জোর দিয়ে তিনি বলেন, “সঙ্কটটা অনেক বড়। মেসেজটা দেওয়া দরকার মানুষকে।” মন্ত্রীর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তিনি নিজেই জানিয়েছেন, “চিরকাল তো বাসে-ট্রামেই যাতায়াত করেছি।” অগ্নিমিত্রা পাল আরও বলেন, যাঁদের একাধিক গাড়ি রয়েছে, তাঁরা অন্তত একদিন বাসে বা মেট্রোয় যাতায়াত করুন। এতে পেট্রোল-ডিজেলের খরচ কমবে।

তাঁর কথায়, আসানসোলে কলেজে যাওয়ার সময় বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং পড়ার সময়ও তিনি গুঁতো খেতে খেতে পাবলিক বাসে যাতায়াত করতেন। মন্ত্রীর এই ব্যক্তিগত অভিজ্ঞতা সাধারণ মানুষকে গণ পরিবহণ ব্যবহারে উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিএনজি যানবাহন ব্যবহারের পাশাপাশি কনভয় কমানোর যে আবেদন করেছেন, তাকে সমর্থন জানিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর মতে, বাড়ি, গাড়ি, ব্রিজ, বিশ্ববিদ্যালয়, ব্যবসা – সবই থাকবে যদি পৃথিবীটা থাকে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বালানি সাশ্রয় অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এই বার্তার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তাঁদের কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়েছেন। প্রধানমন্ত্রীর কনভয়ে বৈদ্যুতিন গাড়ির সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও চলছে। এই পদক্ষেপগুলি জ্বালানি সাশ্রয়ের বার্তা আরও জোরালো করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর