[rank_math_breadcrumb]
২০২৫ সালে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধি

ব্যুরো নিউজ, ৯ জানুয়ারি:২০২৪ সালের ১ জুলাই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স (ডিএ) এবং পেনশনভোগীদের জন্য তিন শতাংশ ডিয়ারনেস রিলিফ (ডিআর) বৃদ্ধি করা হয়েছিল। সেই সময় থেকেই কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে আরও এক দফা ডিএ বৃদ্ধির ব্যাপারে আলোচনা চলছে। ২০২৫ সালে কি এবার কত শতাংশ ডিএ বাড়বে? আর রাজ্য এবং কেন্দ্রের ডিএ ফারাক কতটা বাড়বে? চলুন জানি।ভারতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা হিসাব করা হয় অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স (এআইসিপিআই)-এর গড়ের ওপর ভিত্তি করে।

রাহুর রাশি পরিবর্তনঃ ২০২৫ সালে কোন রাশির জাতকরা পাবেন বিশেষ উপকার? জেনে নিন

কত শতাংশ ডিএ বাড়বে?

সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা শুরু হয়েছিল। ডিএ বৃদ্ধির গণনা করা হয় গত ১২ মাসের এআইসিপিআই গড়ের ভিত্তিতে, এবং তার পরবর্তী সময়ে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত অক্টোবর মাসে এআইসিপিআই বেড়ে ১৪৪.৫ হয়েছিল, তবে নভেম্বর মাসে এটি অপরিবর্তিত ছিল।এখন, হিসেব অনুযায়ী, ৫৫.৫৪ শতাংশ ডিএ বাড়ার কথা থাকলেও, কেন্দ্রীয় সরকার সাধারণত ভগ্নাংশের হিসেব ধরেনা। তাই, এই পরিস্থিতিতে ২ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, ২০২৫ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৫৬ শতাংশ হতে পারে। যদি এমনটা হয়, তবে কর্মচারীরা মাসে আরও ৫৪০ টাকা বেশি ডিএ পাবেন।ধরা যাক, একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক স্যালারি ১৮,০০০ টাকা। ৫৩ শতাংশ ডিএ থাকার কারণে তিনি মাসে ৯,৫৪০ টাকা ডিএ পান।

মঙ্গল ও বুধের ষড়াষ্টক যোগঃ কোন তিন রাশির জন্য আসতে চলেছে সুখবর? জানুন

এবার ডিএ বেড়ে ৫৬ শতাংশ হলে, তিনি মাসে ১০,০৮০ টাকা ডিএ পাবেন, অর্থাৎ ৫৪০ টাকা বেশি। আবার, পে লেভেল ৯-এর কর্মচারীদের (যাদের বেসিক স্যালারি ৫৩,১০০ টাকা) প্রতি মাসে ২৯,৭৩৬ টাকা ডিএ পাওয়ার কথা, যা ১৫৯৩ টাকা বাড়বে। এছাড়া, যদি মার্চ মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা হয়, তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বকেয়া ডিএ একসঙ্গে পাওয়া যেতে পারে।এদিকে, রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ১৪ শতাংশ ডিএ পাচ্ছেন, কিন্তু কেন্দ্রের সঙ্গে তাদের ডিএ-র ফারাক ক্রমশ বাড়তে চলেছে। রাজ্য সরকার যদিও কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানোর বিষয়ে তেমন কোনও উদ্যোগ নেয়নি। এই পরিস্থিতিতে, ডিএ আন্দোলনকারীরা দাবি করছেন, রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারের ভিত্তিতে ডিএ দেওয়া উচিত।

https://youtu.be/YyH3J3AJ7eU?si=GRXLESZRIgcXqsOx

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর