[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচনে বড় পদক্ষেপ নিতে চলেছে। সম্প্রতি পুরুলিয়া জেলায় লিথিয়াম-সহ একাধিক বিরল খনিজের সন্ধান মেলায় সেই উত্তোলন প্রক্রিয়া দ্রুত শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই বিষয়ে গুরুত্ব আরোপ করে।

জানা গেছে, শুধু লিথিয়াম নয়, তামা এবং ফসফেটের মতো খনিজও পুরুলিয়ায় মজুত রয়েছে, যা রাজ্যের শিল্প পরিকাঠামোয় নতুন মাত্রা যোগ করতে পারে। প্রশাসনিক সূত্রে খবর, পূর্ববর্তী সরকারের আমলেই এই খনিজগুলির সন্ধান পাওয়া গিয়েছিল, কিন্তু উত্তোলনের কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়নি। বর্তমান সরকার রাজ্যের ভবিষ্যৎ শিল্প সম্ভাবনাকে মাথায় রেখে দ্রুত পদক্ষেপ নিতে আগ্রহী। এই খনিজগুলি উত্তোলিত হলে বৈদ্যুতিক গাড়ি, অপ্রচলিত শক্তি ক্ষেত্র, সেমিকন্ডাক্টর এবং রাসায়নিক শিল্পের মতো একাধিক ক্ষেত্রে বাংলা স্বনির্ভর হতে পারবে। এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং নতুন শিল্পকেন্দ্র গড়ে উঠবে। পরিবেশ সুরক্ষার বিষয়টিও মাথায় রেখে খনন প্রক্রিয়া চালানো হবে।

উল্লেখ্য, ভারত বিরল খনিজের জন্য বরাবরই চিন-নির্ভর। এই নির্ভরতা কমাতে কেন্দ্র সরকার দেশের বিভিন্ন প্রান্তে খনিজ উত্তোলনে জোর দিচ্ছে। পুরুলিয়া ছাড়াও জম্মু ও কাশ্মীর, কর্ণাটক এবং অসমের কার্বি আংলং-এও এমন খনিজের সন্ধান মিলেছে। কেন্দ্রীয় নীতি অনুযায়ী সমীক্ষার মাধ্যমে পুরুলিয়ায় মজুত খনিজের সঠিক তথ্য হাতে নিয়ে খনন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। শিল্প মন্ত্রক থেকে আর্থিক সহায়তাও মিলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর