[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে ফের কোপ পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে। দেশজুড়ে লিটার প্রতি ৩ টাকা ৮ পয়সা বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। শুক্রবার থেকেই কার্যকর হয়েছে এই নতুন মূল্যবৃদ্ধি। এর ফলে রাজধানী দিল্লিতে পেট্রলের দাম প্রায় ৯৮ টাকা এবং ডিজেলের দাম ৯০ টাকা ছাড়িয়েছে।

অর্থনীতিবিদদের মতে, এই মূল্যবৃদ্ধি পরিবহণ ব্যবস্থার উপর সরাসরি প্রভাব ফেলবে, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটকে প্রভাবিত করবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতা এবং হরমুজ প্রণালীতে উত্তেজনার আবহে এই দাম বৃদ্ধি অনিবার্য ছিল বলে মনে করা হচ্ছে। ডিজেল যেহেতু দেশের পরিবহণ ব্যবস্থার মূল চালিকাশক্তি, তাই এর দাম বাড়লে ট্রাক, বাস এবং কৃষিকাজের যন্ত্রপাতির খরচ বৃদ্ধি পাবে। এর সরাসরি প্রভাব পড়বে সবজি, ফল, দুধ, শস্য, মাছ, মাংস এবং প্যাকেটজাত খাবারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই জিনিসগুলির দাম বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, বিমান ভাড়াও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম বাড়ায় বিমান সংস্থাগুলিও চাপে। খাবার ডেলিভারি অ্যাপ, ই-কমার্স সংস্থা এবং অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবার খরচও ধীরে ধীরে বাড়তে পারে। গ্রামীণ অর্থনীতিতেও এর প্রভাব পড়বে, কারণ কৃষিকাজে ট্র্যাক্টর ও সেচের পাম্পে ডিজেলের ব্যবহার ব্যাপক। ফলে চাষের খরচ বাড়লে খাদ্যদ্রব্যের বাজারেও তার প্রভাব দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর