[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ ১৫ই মে ২০২৬ঃ রাজ্যে আরজিকর কাণ্ড ঘিরে ফের তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। দীর্ঘদিনের চাপা থাকা এই মামলা নতুন করে প্রশাসনের নজরে এসেছে। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করার ঘোষণা করেন। এই পদক্ষেপের পর থেকেই রাজ্য পুলিশ ও প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এই আবহেই মুখ খুলেছেন অভয়ার মা রত্না দেবনাথ। আরজিকর ঘটনার সময় দায়িত্বে থাকা তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তকে বরখাস্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের পর অভয়ার মা তদন্তের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, “একটি সুরক্ষিত জায়গায় ঘটনাটি ঘটেছিল। সেদিন রাতে ওরা ৫ জন একসঙ্গে ডিনার করেছিল। বাকি ৪ জনকে গ্রেফতার করলেই সব ধরা পড়ে যাবে।” শুধু পুলিশ আধিকারিকদের ভূমিকা নয়, তৎকালীন সরকারের দিকেও তদন্তের আঙুল উঠতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ফোন কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপ চ্যাট সবই পরে প্রকাশ করা হবে এবং তৎকালীন মুখ্যমন্ত্রীর কোনও নির্দেশ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে। নতুন সরকারের এই পদক্ষেপে আরজিকর আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও আশার আলো দেখছেন। আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুবিচারের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, এই বিষয়টিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, যা এখন স্পষ্ট। আরজিকর কাণ্ডে নতুন করে তদন্তের গতিবিধি বাড়ায় রাজনৈতিক মহলেও চাপানউতোর তীব্র হয়েছে। ঘটনার নেপথ্যে আর কারা জড়িত, সেই উত্তর খুঁজতেই এখন নজর গোটা রাজ্যের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর