বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

J & K

ভোরের আগে পুঞ্চে বিস্ফোরণ, আঁধারে ডুবল সীমান্তের নিশাচর খেলা

ব্যুরো নিউজ, ৯ মেঃ ভোর হতেই উত্তেজনার পারদ চড়ল জম্মু ও কাশ্মীরে। বৃহস্পতিবার ভোররাতে পুঞ্চ জেলায় আচমকাই বিস্ফোরণের প্রবল শব্দে কেঁপে উঠল এলাকা। এই বিস্ফোরণের প্রকৃত উৎস এখনও স্পষ্ট নয়, তবে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শব্দটি শোনা গিয়েছে নিয়ন্ত্রণরেখা বা এলওসি-র কাছাকাছি। বিস্ফোরণের পরই জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল কার্যত অন্ধকারে ডুবে যায়। রাতভর এলাকাগুলিতে ব্ল্যাকআউট জারি ছিল, বাজছিল সতর্কতা

আরো পড়ুন »
coffee house

কফি হাউসের গায়ে বসানো ইটের খেলা শেষ, পুরসভা তুলল ধুলোর ঝড়

ব্যুরো নিউজ, ৯ মেঃ কলেজ স্ট্রিটের ঐতিহ্যবাহী কফি হাউসের গায়ে লাগানো বেআইনি নির্মাণের বিরুদ্ধে অবশেষে কঠোর পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার সকালে পুরসভার দল এসে ভবনের নীচের তলায় চলা অবৈধ নির্মাণ পুরোপুরি ভেঙে ফেলে। পুরসভা আগেই এই বেআইনি কাজ বন্ধের নোটিস দিয়েছিল, তবু নির্মাণ চলছিল বলে অভিযোগ। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে ঐতিহ্যের ‘দেহে’ বসানো এই নতুন দাগ মুছে ফেলা হল। “অপারেশন

আরো পড়ুন »
stadium

ছক্কা নয়, আকাশে ড্রোন! রাওয়ালপিন্ডির খেলা সরল করাচির পথে

ব্যুরো নিউজ, ৮ মে : পাকিস্তান সুপার লিগ (PSL)-এর উত্তেজনা এক ধাক্কায় থমকে গেল রাওয়ালপিন্ডিতে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আচমকা ড্রোন হামলার ঘটনায় আতঙ্ক ছড়ায়। ঘটনার জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দ্রুত সিদ্ধান্ত নেয়— সব ম্যাচ অন্যত্র সরানো হবে। ফলে রাওয়ালপিন্ডি-সহ পিএসএলের বাকি ম্যাচগুলি করাচির নিরাপদ স্টেডিয়ামে আয়োজিত হবে। ওয়াকফ ইস্যুতে ক্ষুব্ধ মমতা!মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা “প্ররোচনা দেবেন না, শত্রু

আরো পড়ুন »
passport

পাকিস্তান থেকে বিরাটি: আজ়াদের ২০ হাজার ফাইল ঘিরে তদন্তে নয়া মোড়

ব্যুরো নিউজ ৮ মে: ভুয়ো পাসপোর্ট কাণ্ডে বড়সড় অগ্রগতি ঘটাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিরাটির বাসিন্দা এবং অন্যতম অভিযুক্ত আজ়াদ মল্লিকের মোবাইল ফোন থেকে উদ্ধার হল প্রায় ২০ হাজার গুরুত্বপূর্ণ নথি, ছবি, ইমেল এবং অডিয়ো ক্লিপ। এই নথিগুলির বিশ্লেষণ এখন নতুন দিক খুলে দিতে পারে তদন্তের পথে। ইডি সূত্রের দাবি, এই কাণ্ডের শিকড় শুধু ভারত নয়, ছড়িয়ে রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানেও।

আরো পড়ুন »
trade

অভিযানের পরেই শুরু ট্রেডমার্ক যুদ্ধ, ‘অপারেশন সিঁদুর’ কার হাতে যাবে?

ব্যুরো নিউজ, ৮ মে : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত হেনেছে ভারতীয় সেনা। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এই নাম এখন শুধু সীমান্ত পারের সাফল্য নয়, দেশে বাণিজ্যিক দুনিয়ার নতুন টার্গেট হয়ে উঠেছে। অভিযানের ২৪ ঘণ্টার মধ্যেই ‘অপারেশন সিঁদুর’ নামের ট্রেডমার্ক পাওয়ার জন্য শিল্প ও বাণিজ্য মন্ত্রকে চার-চারটি আবেদন জমা পড়েছে। সেনা সূত্রে দাবি, মঙ্গলবার

আরো পড়ুন »
air craft

৪৩০ উড়ান বাতিল! আকাশে কি নতুন যুদ্ধের আঁচ?

ব্যুরো নিউজ, ৮ মে : ভারতীয় সেনার পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’-এর পর দেশজুড়ে বিমানবন্দরে জারি হয়েছে চরম সতর্কতা। উত্তেজনার আবহে দেশের উত্তর, পশ্চিম এবং মধ্যাঞ্চলের প্রায় ২৭টি বিমানবন্দর সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তালিকায় রয়েছে শ্রীনগর থেকে শুরু করে গুজরাতের পোরবন্দর পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর। প্রাথমিক ভাবে শনিবার, ১০ মে পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর

আরো পড়ুন »
destruction

নবান্নে নজরদারি বাড়ছে, কালোবাজারির ছায়া কি বাড়তি বিপদ ডেকে আনবে?

ব্যুরো নিউজ,৮ মে: ভারতীয় বায়ুসেনার সাফল্যজনক ‘অপারেশন সিঁদুর’-এর পরে দক্ষিণ এশিয়ায় ফের উত্তেজনার পারদ চড়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পরে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সব দেশের জন্য। পাশাপাশি সীমান্তে গোলাগুলির মাত্রাও বেড়ে গিয়েছে। সীমান্তে ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দিচ্ছে এবং নজরদারি আরও জোরদার করা

আরো পড়ুন »
terror attack

জবাব এলো, কঠিন ও নিঃশব্দে! পাকিস্তানের কূটনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন

ব্যুরো নিউজ,২৪ এপ্রিল: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নৃশংস হামলার ঘটনার পর ভারতের কেন্দ্রীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করল। বুধবার রাতেই নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক শেষে পাঁচটি দফায় পদক্ষেপের ঘোষণা করা হয়েছিল। তার ঠিক পরদিন, বৃহস্পতিবার সকালে আরও একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়— ভারতে বন্ধ করে দেওয়া হয় পাকিস্তানের সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন

আরো পড়ুন »
nishikant dubey

সুপ্রিম কোর্টে শুনানি তালিকাভুক্ত— সিজেআই-কে ‘গৃহযুদ্ধের দায়ী’ বলায় বিপাকে বিজেপি সাংসদ

ব্যুরো নিউজ,২২ এপ্রিল: ভারতের প্রধান বিচারপতির (সিজেআই) বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে চর্চায় উঠে এসেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করার আবেদন দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার, বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর ডিভিশন বেঞ্চ জানায়, আগামী সপ্তাহেই এই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। মমতার খামে রাজনৈতিক কৌশল? দিলীপের দরজায় পৌঁছল

আরো পড়ুন »
PM MODI JI

মোদীর সৌদি সফর শুরু, বৈঠকে নজর প্রতিরক্ষা-বাণিজ্যে

ব্যুরো নিউজ, ২২ এপ্রিল: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে দু’দিনের সৌদি আরব সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালেই সৌদি আরবের বাণিজ্যিক শহর জ়েড্ডার উদ্দেশে রওনা দেন তিনি। এই সফরের অন্যতম আকর্ষণ সৌদি আরবের যুবরাজ তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সলমনের সঙ্গে তাঁর বৈঠক। প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ এবং জনগণের মধ্যে যোগাযোগ— সব দিক নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে।

আরো পড়ুন »

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

ঠিকানা