
মিড ডে মিলের খাবার চুরির চাঞ্চল্যকর অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে
ব্যুরো নিউজ, ৩ এপ্রিল : সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহান শেখ। ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে ইডি আধিকারিকরা সন্দেশখালিতে তাঁর বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন শাহজাহান। এরপরেই একের পর এক কুকীর্তি ফাঁস হতে থাকে শাহজাহানের। নানা অছিলায় গ্রামের মহিলাদের সন্মানহানি থেকে শুরু করে মাছের ভেড়ি দখল সহ একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে।



























