
নেশায় চুর! বিমানে উঠেই সহযাত্রীদের সঙ্গে অভব্য আচরণ!
ব্যুরো নিউজ, ২৬ ফেব্রুয়ারি: নেশায় চুর। এদিকে দিব্যি উঠলেন বিমানে। এরপরেই সহযাত্রীদের সঙ্গে অভব্য আচরণ! রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে ঘটল এই ঘটনা। তখনও কলকাতা বিমান বন্দর থেকে ছোটেনি বিমান। কলকাতা থেকে যাবে মরুদেশ দুবাইয়ে। বিমান ছাড়বে রাত ৮ টা বেজে ২০ মিনিটে। তার আগেই আকণ্ঠ মদ্য পান করেই বিমান উঠলেন কৌশিক মৌলিক নামে এক যাত্রী। বিমানে উঠেই সহযাত্রীদের সঙ্গে অভব্য আচরণের




























