
মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেনরিচে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
ব্যুরো নিউজ, ১৮ মার্চ, পুস্পিতা বড়াল: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে বড়সড় দুর্ঘটনার খবর পেয়ে মাঝরাতে সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। মাথায় ব্যান্ডেজ নিয়ে নিজেই সোমবার সকালে দুর্ঘটনাস্থলে চলে গেলেন। গার্ডেনরিচের ফতেপুর ব্যানার্জি বাগান লেনের ওই এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান সকাল ৯টার একটু পর। তিনি হেঁটেই এলাকা পরিদর্শন করেন গাড়ি থেকে নেমে। তাঁর কপালের সেলাই কাটার কথা আজই।



























