
সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ
ব্যুরো নিউজ, ১০ এপ্রিল : সন্দেশখালি কান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালির ঘটনার আদালতের নজরদারিতে তদন্ত করবে সিবিআই, বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, আগেই সন্দেশখালির মামলার তদন্তভার ইডির হাতে দিয়েছিল হাইকোর্ট। বুধবারের নির্দেশের ফলে সন্দেশখালির যাবতীয় ঘটনার তদন্তভার নিজেদের হেফাজতে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। হাইকোর্ট ২ মে সিবিআইকে রিপোর্ট পেশের


























