Adhir Chowdhury On Kunal ghosh

ব্যুরো নিউজ, ৪ মে: তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুণাল ঘোষের অপসারণের পর থেকে একের এক বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। বিশেষ করে নিয়োগ দুর্নীতি নিয়ে যে মন্তব্য করেছেন তাকে কেন্দ্র করে কার্যত তৃণমূলের চাপ বাড়বে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের। তবে এবার কুণাল ঘোষ ইস্যুতে যে বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী তাকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। কুণাল ঘোষ খুন হতে পারে বলেও মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

PM Kisan Yojana নিয়ে বড় আপডেট! আগামী যোজনার টাকা আসবে শীঘ্রই

রায়বরেলি থেকে প্রার্থী রাহুল, খোঁচা দিতে ছাড়লেন না রুশ দাবাড়ু!

জেল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ প্রদেশ কংগ্রেস সভাপতির

এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীররঞ্জন চৌধুরী বলেন, কুণাল ঘোষ এখন সত্যি কথা বলছেন। যা তৃণমূলের জন্য বিপজ্জনক। সেই কারণেই পুনরায় কুণাল ঘোষ জেলে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন অধীর। মুখ বন্ধ করাতে তাঁকে খুন করানো হতে পারে বলেও মন্তব্য অধীরের। প্রসঙ্গত, এর আগে বহুবার দলের জন্য ড্যামেজ কন্ট্রোল করতে দেখা গেছে কুণাল ঘোষকে। বিরোধীদেরও নানা রকম নথি দিয়ে বার বার আক্রমণ শানাতে দেখা গেছে কুণাল ঘোষকে। এবার পদ থেকে অপসারণের পর থেকে নানা রকম বিস্ফোরক মন্তব্য করতে শোনা যাচ্ছে কুণাল ঘোষকে। নতুন নতুন সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কেও নিশানা করেছেন কুণাল ঘোষ। এবার এই ইস্যু নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর