ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ এবার নিজের বাড়িতে রবীন্দ্রজয়ন্তীর দিন একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন তৃণমূল সুপ্রিমো । আর সেখানেই বিজেপিকে আক্রমন করলেন তিনি । বামেদের পাশে নিয়ে বিজেপির বিরুদ্ধে আরও শক্তি জোট তৈরি করতে চান তিনি ।
বাংলার সব বিজেপি বিরোধী দলকে লড়াইয়ে সামিল হওয়ার আবেদন করেছেন তিনি। শুধু রাজনৈতিক দলই নয়, সব বিজেপি-বিরোধী ছাত্র সংগঠনকে এই লড়াইয়ে পাশে দাঁড়ানোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াইয়ে আসার জন্য ডাক দিয়েছেন এনজিও, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও। তবে যাঁরা ব্যবসায়ী তাঁরা আসবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। ব্যবসায়ীদের স্বার্থ জড়িয়ে থাকে বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি মমতা বলেন , যাঁর ইচ্ছে হবে, নীতিগত ভাবে তাঁরা একত্রিত হবে, এটা আমি বিশ্বাস করি… যাঁরা যেতে চায় তাঁদের যাওয়ার জন্য অনুমতি দিচ্ছি, যাঁরা থাকতে চান তাঁদের আবেদন জানাচ্ছি।’
মমতা এ দিন বলেন, ‘যাঁরা বিজেপির বিরুদ্ধে লড়বেন, যদি বলেন বামেরা- আমার কোনও ইগো নেই। বাম থেকে অতিবাম সবাইকে নিয়ে বাংলায় জোট বাঁধি। দিল্লিতে লড়াই করছি, এখানেও করব।’


















