
কেন্দ্র বদলে পরাজয়! যত দোষ দিলীপ ঘোষ…! নিজের হার নিয়ে অকপট দিলীপ
ব্যুরো নিউজ, ৬ জুন : এবারের লোকসভা নির্বাচনে কেন্দ্র বদল করা হয় দিলীপ ঘোষের। মেদিনীপুরের বদলে বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে। যদিও মেদিনীপুর ও বর্ধমান-দুর্গাপুর এই দুটো আসনই ছিল বিজেপির। তবে এই কেন্দ্রের প্রার্থী বদলের পরেই এই দুই আসনেই মহা বিপর্যয় দেখা যায়। জেতা দুটি আসনই হাত ছাড়া হয়ে যায় বিজেপির। আর এর পেছনে প্রার্থী বদলের সিদ্ধান্তকেই দায়ি করেছ

























