ফের

ব্যুরো নিউজ, ১২ ডিসেম্বর: রাজ্যসভায় ফের সিঙ্ঘভি?

রাজ্যসভার সাংসদ হিসাবে আবার কি নির্বাচিত হতে চলেছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার অভিষেক মনু সিঙ্ঘভি। ইতিপূর্বেও তিনি পশ্চিমবঙ্গ থেকে পঞ্চম প্রার্থী হিসাবে তৃনমূল কংগ্রেসের সমর্থনে রাজ্য সভার সাংসদ হয়েছিলেন। জানা গিয়েছে, তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় তাঁকে এ রাজ্য থেকে সাংসদ হিসাবে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছেন।

বিশ্ববিদ্যালয় চত্বরে ধরনা-আন্দোলন নয় | হবে মোটা জরিমানা

২০২৪ সালের এপ্রিল মাসে সিঙ্ঘভির রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে। পশ্চিমবঙ্গের বিধানসভায় কংগ্রেসের টিকিটে জয়ী একজন মাত্র বিধায়ক বায়রন বিশ্বাস। তিনিও চলে গেছেন তৃনমূলে। ফলে সিঙ্ঘভিকে দাড় করিয়ে প্রয়োজনীয় ভোটের সবটাই দেবে তৃনমূল।

 

অভিষেক মনু সিঙ্ঘভিকে রাজ্যসভায় পাঠিয়ে তৃনমূল কংগ্রেসের রাজনৈতিক ফায়দা কম নয় বলেই ধারনা রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহলে। ফলে দলের যেকোন গুরুত্বপূর্ণ মামলায় অভিষেক মনু সিঙ্ঘভিকে নিয়োগ করা সহজতর হচ্ছে। আবার রাজ্যসভায় সাংসদ হিসাবেও তিনি অনেকখানি ভারি বলে তৃণমূলের সুবিধাও কম নয়। ফলে এইভাবেই ‘এক ঢিলে দুই পাখি’ মারার কাজটি নিপুনভাবে আবার সারতে চান মমতা। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর