
‘সোপ নেল’ এখন বলিউড থেকে সাধারণ মহিলার পছন্দ, কীভাবে করবেন আপনি?
ব্যুরো নিউজ ১৬ মে: ফ্যাশন এবং রূপচর্চার জগতে প্রতিনিয়ত আসছে নতুন নতুন ধারা। তারই একটি নজরকাড়া সংযোজন ‘সোপ নেল’। এখন আর শুধু সাজগোজ মানেই মুখ বা চুলের যত্ন নয়, নখসজ্জাও হয়ে উঠেছে স্টাইল স্টেটমেন্ট। বিয়েবাড়ি, উৎসব কিংবা ক্যাজুয়াল আউটিং— সব ক্ষেত্রেই গুরুত্ব পাচ্ছে নখের সৌন্দর্য।এক সময় যেখানে নারীরা শুধুমাত্র লাল, খয়েরি বা গোলাপি রঙের নেলপলিশ ব্যবহার করতেন, এখন সেখানে স্থান





























