mesi may play olimpix

ব্যুরো নিউজ, ৪ এপ্রিল: বিশ্বকাপ, কোপা আমেরিকা, অলিম্পিক্সের সোনার পদক সবই রয়েছে লিয়োনেল মেসির ঘরে। আর্জেন্টিনার অধিনায়ক ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন কি না, তা অনিশ্চিত এখনও। তবে ফুটবলকে বিদায় জানানোর আগে মেসিকে আরও একটা অলিম্পিক্সে দেখা যেতে পারে দেশের হয়ে। সেক্ষেত্রে তিনি অলিম্পিক্স খেলবেন ১৬ বছর পর।

কি কাণ্ড! চলছিল খেলা, হঠাৎ মাঠে ‘বিরাট ফ্যান’! 

কেন মেসির ওপরেই অলিম্পিক্সের এই গুরুদায়িত্ব বর্তালো

ব্রাজিল পুরুষদের ফুটবলে যোগ্যতা অর্জন করতে পারেনি প্যারিস অলিম্পিক্সে। তাই দায়িত্ব অনেকটাই আর্জেন্টিনার ঘাড়ে লাতিন আমেরিকার মানরক্ষা করার। তাই মেসি এবার খেলতে পারেন আর্জেন্টিনার হয়ে। গত বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও খেলতে পারেন। এই ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়কের প্রিয় সেই দিবুই।

দুই মহিলা ফুটবলারকে যৌন হেনস্তা! ফেডারেশন কর্তাকে সাসপেন্ড করল AIFF

মেসি বেজিংয়ে শেষ অলিম্পিক্স খেলেছিলেন ২০০৮ সালে। আর্জেন্টিনা সে বার সোনা জিতেছিল তাঁর নেতৃত্বে। ফিফার নিয়ম অনুযায়ী, অনূর্ধ্ব-২৩ দল খেলে অলিম্পিক্স। বেশি বয়সের থাকতে পারেন দু’জন ফুটবলার। মেসি এবং মার্তিনেজ় সেই মতো প্যারিসে আর্জেন্টিনার দলে থাকতে পারেন। এই প্রসঙ্গে আর্জেন্টিনার গোলরক্ষক জানিয়েছেন, প্যারিস অলিম্পিক্সে খেলতে আগ্রহী আর্জেন্টিনার প্রথম সারির ফুটবলারদের অনেকেই। যদিও দলে কারা সুযোগ পাবে, তা বলা সম্ভব নয় এখনই।

যখন মার্তিনেজকে প্রশ্ন করা হয়েছিল যে, ‘আপনি নিজে কি খেলতে চান?’ এর উত্তরে মার্তিনেজ বলেছেন, ‘‘জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক হিসাবে অবশ্যই অলিম্পিক্স খেলার ইচ্ছা রয়েছে আমার। এ নিয়ে এখনও কোচের সঙ্গে আমার কথা হয়নি। দেশের হয়ে অলিম্পিক্সে অংশগ্রহণ যে কোনও খেলোয়াড়ের স্বপ্ন থাকে। আমারও আছে। অলিম্পিক্সের আগে কোপা আমেরিকা রয়েছে। ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে। তাই এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় অলিম্পিক্স খেলবই। মেসিও খেলতে পারে।’’

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর