
শিয়ালদহ থেকে চালু হতে চলেছে নতুন এসি লোকাল ট্রেন – জানুন ভাড়া এবং যাত্রার সুবিধা !
ব্যুরো নিউজ ১৯ জুন : শিয়ালদহ ডিভিশনের শহরতলির যাত্রীদের জন্য এবার এক নতুন যুগের সূচনা হতে চলেছে। পূর্ব রেল শীঘ্রই শীতাতপ নিয়ন্ত্রিত ইএমইউ (AC EMU) লোকাল ট্রেন পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) থেকে নির্মিত এমনই একটি অত্যাধুনিক এসি ইএমইউ ট্রেন ইতিমধ্যেই পূর্ব রেলের হাতে এসে পৌঁছেছে এবং ট্রায়াল রানের জন্য শিয়ালদহ ডিভিশনে পাঠানো হয়েছে। আরও একটি





























