[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত খতিয়ান প্রকাশ্যে এসেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে তাঁর আয়, সঞ্চয় এবং অস্থাবর সম্পত্তির সম্পূর্ণ বিবরণ জানা গেছে।

এই তথ্য অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো বাড়ি, ফ্ল্যাট, জমি বা গাড়ি নেই। তবে তাঁর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জীবন বিমা এবং মূল্যবান ধাতু মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪ টাকা। হলফনামা থেকে জানা যায়, গত কয়েক বছরে অভিষেকের আয় ওঠানামা করেছে। ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৭১ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা। এরপর ২০২০-২১ সালে তা এক লাফে বেড়ে দাঁড়ায় ১ কোটি ৫১ লক্ষ ২৯ হাজার ১৭০ টাকায়। ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ৮২ লক্ষ ৫৮ হাজার টাকা। তাঁর হাতে নগদ ছিল ৭ লক্ষ ৭৩ হাজার ৩৩৫ টাকা।

এছাড়াও, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাক্রমে ২ লক্ষ ২৬ হাজার ১৯১ টাকা, ১০ লক্ষ ৮০ হাজার ৭০২ টাকা, ২২ লক্ষ ৫২ হাজার ৬১২ টাকা এবং ৪৯ লক্ষ ২৪ হাজার ৪০৩ টাকা জমা রয়েছে। একটি অতিরিক্ত অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা থাকার কথাও উল্লেখ করা হয়েছে। অভিষেকের নামে মোট তিনটি এলআইসি পলিসি রয়েছে, যার মূল্য যথাক্রমে ১০ লক্ষ, ১৫ লক্ষ এবং ৬ লক্ষ টাকা। তাঁর কাছে ১ লক্ষ ৯৯ হাজার ৬২০ টাকার সোনা এবং ৩ হাজার ৩৪০ টাকার রুপো রয়েছে।

অন্যদিকে, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৮ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকা। রুজিরার কাছে ৪৩ লক্ষ ৭৮ হাজার ৩৩২ টাকার সোনা এবং ১ লক্ষ ৯২ হাজার ৫০ টাকার রুপো রয়েছে। এই বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর