[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ ফলতার পুনর্নির্বাচনের আগে ফের উত্তপ্ত রাজনৈতিক মহল। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে আইপিএস অজয় পাল শর্মাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। আগামী ২১শে মে ফলতায় পুনর্নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর ঠিক আগে জাহাঙ্গীর খানের এই বিস্ফোরক মন্তব্য নতুন করে শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। বিধানসভা নির্বাচনের সময় ডায়মন্ড হারবারের ফলতায় ‘পুষ্পা বনাম সিঙ্ঘম’ বিতর্কে জড়িয়েছিলেন তৎকালীন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ও পুলিশ অবজারভার আইপিএস অজয় পাল শর্মা। সেই রেশ ধরেই এবার জাহাঙ্গীর প্রশ্ন তুলেছেন, “ভয়টা কে পেয়েছে আমি নাকি অজয় পাল শর্মা?”

বিরোধীরা অভিযোগ তুলেছিল, ফলাফল ঘোষণার পর তিনি আত্মগোপন করেছিলেন। তবে জাহাঙ্গীর খান এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি এলাকায় ছিলেন এবং বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্য জুড়ে তৈরি হওয়া অশান্তির পরিস্থিতিতে কর্মী-সমর্থকদের নিরাপত্তার কথা ভেবেই ইচ্ছে করে প্রকাশ্যে আসেননি। তৃণমূল প্রার্থী আরও বলেন, ফলতার মানুষ জানেন সেখানে কী উন্নয়ন হয়েছে এবং তিনি সাধারণ মানুষের জন্য কাজ করেছেন কিনা। তাই আলাদা করে প্রচারে বেরোনোর প্রয়োজন তিনি মনে করেন না।

তিনি আইপিএস অজয় পাল শর্মাকে কটাক্ষ করে বলেন, যদি সঠিকভাবে ভোট পরিচালনা করা হতো, তাহলে এই কেন্দ্রে ফের ভোট করার প্রয়োজন পড়ত না। বিজেপির তরফে প্রথমে ৩২টি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলা হলেও, শেষে কমিশন পুরো বিধানসভা কেন্দ্রে নতুন করে ভোট করার সিদ্ধান্ত নেয়। এই আবহে আগামী শনিবার ফলতায় বিজেপির কর্মী সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে ফলতার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর